বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনা ঘটেছে।
১২ জনু (সোমবার) সকাল সাড়ে ৮টায় বগুড়ার কুন্দুরহাট মহাসড়কের ওমরদিঘিতে এ ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় বাসচালক নাটোরের সিংড়ার বাসীন্দা ইউনুস আলী (৪০), পাবনা সদরের রবিউল ইসলাম (৪০), রংপুর তারাগঞ্জের নাইম মিয়া (২৮), কুড়িগ্রাম সদরের শিল্পী আক্তার (২৫), বগুড়ার নন্দীগ্রামের আল আমিন (২৭) গাইবান্ধার পলাশবাড়ীর মিজানুর রহমান ( ৪২) ও অজ্ঞাত পুরুষ (৩৫) আহত হয়েচেন। বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (১২ জুন) সকালে রাজশাহী থেকে কুড়িগ্রামগামী সামির চয়েসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রংপুর থেকে আসা নাটোরগামী এক বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক ও সহকারীসহ বাসে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে