কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সান্তাহারে ট্রেন থেকে ১৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

গ্রেফতারকৃত দুই জন।

আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গত রোববার রাত ১২ টার দিকে সান্তাহার রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে উল্লেখিত পরিমান ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বাবুপাড়া গ্রামের শফিক আহম্মেদের ছেলে আব্দুল কাদের (৩৬) ও একই গ্রামের রহমত আলীর মেয়ে সুমা আক্তার (২৫)। এই দুই জন পেশাদারি মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক নরেশ চন্দ্র জানান, গত রোববার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার রেলওয়ে স্টেশনে অবস্থান করে। এসময় ট্রেনে মাদক বিরোধী অভিযান কালে ওই ট্রেনের একটি বগিতে যাত্রী বেসে সিটে বসে থাকা উল্লেখিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ১৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করে আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর







বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে