কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা বিএনপি’র দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা বিএনপি’র দোয়া মাহফিল বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল চারটায় শেরপুর খেজুরতলায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় কোরআন খতমের মধ্য দিয়ে এবং পরবর্তীতে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক, পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, উপজেলা দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আয়বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী, বিএনপি নেতা কায়কোবাদ, বদিউজ্জামান ও আব্দুল হামিদ। এছাড়াও মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহনাজ ও লায়লা, যুবদল নেতা আল আমিন, সবাইদুল, আলমগীর হোসেন, আরিফ আবু তাহের ও মেহেদী হাসান লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল রানা। অনুষ্ঠানে শেরপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই অনুষ্ঠান মূলত বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয়। বগুড়ার শেরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা বিএনপি’র দোয়া মাহফিল বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল চারটায় শেরপুর খেজুরতলায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরু হয় কোরআন খতমের মধ্য দিয়ে এবং পরবর্তীতে বিশেষ মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, শফিকুল ইসলাম শফিক, পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল, উপজেলা দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদলের আয়বায়ক আশরাফুদ্দৌলা মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী, বিএনপি নেতা কায়কোবাদ, বদিউজ্জামান ও আব্দুল হামিদ। এছাড়াও মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহনাজ ও লায়লা, যুবদল নেতা আল আমিন, সবাইদুল, আলমগীর হোসেন, আরিফ আবু তাহের ও মেহেদী হাসান লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক সোহেল রানা। অনুষ্ঠানে শেরপুর উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই অনুষ্ঠান মূলত বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর







বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে