কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবি সংগৃহীত ।

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ন্ত্র্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আকাশ হোসেন (২৪) নামের সদ্য বিদেশ থেকে আসা যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টায় আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন আদমদীঘি উপজেলার কশাইগাড়ী গ্রামের রুবেল প্রামানিক ধলুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত আকাশ হোসেন কয়েক দিন পুর্বে বিদেশ থেকে ছুটিতে বাড়ি আসে। তার বিয়ের জন্য পরিবার থেকে প্রস্ততি গ্রহণ করে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিদেশ ফেরত আকাশ হোসেন একটি মোটরসাইকেল যোগে সে বাড়ি থেকে সালগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আদমদীঘি-সালগ্রাম সড়কের যোগীহার ঈদগাহ মাঠের পাশে ব্রীজের নিকট পৌঁছিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লেগে সে মোটরসাইকেল থেকে ছিটকে জমিতে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় কোন বাদি না থাকার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাতেই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর







বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে