বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ আটক তিন মাদক কারবারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এ রায় প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ সদরের রজাকপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলে রাব্বী (৩১) একই এলাকার লবির হোসেনের ছেলে শাইফুল ইসলাম ( ৩১) ও হাজীর আম বাগান এলাকার মৃত বাসিক আলীর ছেলে মুন্না হোসেন (২৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত তিন জনকে ১শ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাইমদসহ আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম।
৩ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে