চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসস্ট্যান্ড ও পুরাতন বাজার সংলগ্ন এলাকায় বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট চলাকালে ওটি রুম ও ডেলিভারি রুমে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা, হালনাগাদ লাইসেন্স না থাকা, ডিউটি ডাক্তার না থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি ক্লিনিককে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান, রোগীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করা, স্টোমাক ওয়াশ ও ড্রেসিংসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে আরও ২ জনকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৮১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার । দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা এবং আব্দুর রশিদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ফাতেমা ক্লিনিকে ১০ হাজার, ইসলামিয়া হাসপাতালে ৫ হাজার, হেলথ কেয়ার ক্লিনিকে ১০ হাজার, সেবা হসপিটালে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল মাহমুদ। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পরিবেশ, সরঞ্জাম, লাইসেন্স ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরও খবর





আদমদীঘিতে জাল টাকার নোটসহ একজন গ্রেফতার

১২ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে