কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

ছবি-প্রতিনিধি


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন হিটলুর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চাঁপাপুর ইউনিয়নের বড়ঝাঁখইড় ৭নং ওয়ার্ডের আয়োজনে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ঝাঁখইড়, বিহিগ্রাম, বাহাদুরপুর, মাতাপুর, কাঞ্চনপুর, গবিন্দপুর হাউসপুর, ভেল্লাগ্রাম-সহ ৯টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। 



ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও চাঁপাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাকিব, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক বাবলু, ইউনিয়ন মহিলা দল নেত্রী হালিমা খাতুন ইতি, যুবদল নেতা আল আমিন, ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা বুলবুল, বিএনপি নেতা আলহাজ্ব আনিছার আলী, ব্যবসায়ী মামুনুর রশীদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আজিজার রহমান চাঁন প্রমুখ। 


চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বলেন, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়। সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতির লক্ষ্য। জনগণ আমাকে নির্বাচিত করলে চাঁপাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করব। মাদক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য বজায় রেখে জনগনের পাশে থাকতে হবে। সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্ব। ইউনিয়নের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহবান জানান তারা।



আরও খবর







বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে