কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জনকেই ১৫ দিনের কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- নওগাঁ সদরের আদম দুর্গাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে রহিদুল ইসলাম (৪১) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩০)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত দুই মাদক কারবারিকে ১০০গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদ-সহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত রহিদুল ইসলাম ও রবিউল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দুই জনকেই ১০০টাকা করে জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। ওই দিন সন্ধ্যায় দন্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর







বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে