কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাসিরনগরে হযরত সৈয়দ শাহ ছালেহ মোহাম্মদ (রহ:) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে “৪৬ জনকে সম্মাননা প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ”

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হযরত সৈয়দ শাহ ছালেহ মোহাম্মদ (রহ:) স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে “৪৬ জনকে সম্মাননা প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ” করা হয়েছে। বুধবার উপজেলা ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলী দরবার শরীফের আয়োজনে স্থানীয় ছালেহ মোহাম্মদ মসজিদের সামনে সম্মাননা প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মাসুদ বখত কায়েদের সভাপতিত্বে  খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল- হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য পীরজাদা সৈয়দ সোহেল আব্দাল,চাপরতলা ইউপি চেয়ারম্যান মো: মনছুর আহমেদ ভূইয়া, ফাউন্ডেশনের সদস্য সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান,সৈয়দ রাফিউল আব্দাল রাফি,সৈয়দ তাফবিয়াতুল হক রিপন ও তাজুল ইসলাম মেম্বার। অনুষ্ঠানে  এলাকায় বিভিন্ন কর্মকা-ে বিশেষ অবদান রাখায় ২২ জনকে মরনোত্তরসহ  জীবিত ২৪ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আড়াইশতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে ঈদ সামগ্রী  বিতরন করা হয়।এসময় সৈয়দ শাহ ছালেহ মোহাম্মদ (রহ:) স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর