কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাসিরনগরে স্মার্ট লাইভস্টক মার্কেটের যাত্রা শুরু



নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাণী সম্পদের সুফলভোগী খামারীদের মাঝে ভেড়া বিতরণ ও স্মার্ট লাইভস্টক মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ মে ২০২৩ দুপুরে উপজেলা প্রাণী সম্পদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১(সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। ” স্মার্ট বাংলাদেশকে স্মার্ট লাইভস্টক, দুধ,ডিম, মাংস স্বাস্থ্যের উৎস এই স্লোগানকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম৷ উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোহিনূর আক্তার, আল মামুন চৌধুরী, সাহেরা বেগম প্রমুখ। সভায় হাওর অঞ্চলের মানুষের উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ জন সুফলভোগী খামারীদের মাঝে জন প্রতি ২ টি করে মোট ১৫০ টি ভেড়া বিতরণ করা হয়। ভেড়া বিতরণের পর সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি মহোদয় অতিথিদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নীচতলায় মেধা বিকাশে খাঁটি পন্য সরবরাহে একটি বিশুদ্ধ প্রতিষ্ঠান “স্মার্ট লাইভস্টক বাজার” উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সুফলভোগী খামারীগণ।

Tag
আরও খবর