কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নবীনগর উপজেলায় অনাবাদি জমি আবাদে রূপান্তর করতে পরিকল্পনা সভা

কোন জমি যেনো অনাবাদি না থাকে সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা সংক্রান্ত মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নবীনগর উপজেলার অনাবাদি জমিকে আবাদের আওতায় আনায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নবীনগরে আয়োজনে দিনব্যাপী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম লিটন। বিভিন্ন ইউনিয়নের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনায়নের লক্ষ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মামুনুর রশিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার পরিমল দত্ত, উপসহকারী প্রকৌশলী জনাব আল আমিন, বিভিন্ন ইউনিয়নের দ্বায়িত্বরত উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।


উল্লেখ্য যে নবীনগর উপজেলায় ২৪১২৩ হেক্টর আবাদি জমি রয়েছে। তারমধ্যে রবি মৌসুমে আবাদ মোট আবাদযোগ্য জমি ২৪১২৩ হেক্টর। আবাদের আওতায় আনা যাবে এমন জমি রবি মৌসুমে ৯১ হেক্টর, খরিপ-১ মৌসুমে ১৬১.৫ হেক্টর, খরিপ-২ মৌসুমে ৮৭.৫ হেক্টর। 


আবাদের আওতায় আনতে সেচ ব্যবস্থা উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, খাল খনন, খালের বাধ অপসারণের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং অনাবাদি জমিতে প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন।

আরও খবর