কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ০১


ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মোটরসাইকেলের ধাক্কায় আয়ুব আলী(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ সড়কের ধনকুড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আয়ুব আলী সদর ইউনিয়নের ৮নং ওর্য়াডের মৃত আব্দুল মোমিনের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক একই ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের রোমান মিয়া আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরে আসার জন্য ধনকুড়া এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন আয়ুব আলী।

এসময় তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে মাথায় প্রচন্ড আঘাত পান আয়ুব আলী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

Tag
আরও খবর