কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সফর ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০ঘটিকায় নাসিরনগর প্রশিখা হলে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং গীতাপাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

নাসিরনগর উপজেলা শাখার সভাপতি জনাব মো:শফিকুল ইসলাম ইউনুছের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক জনাব মো:আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জনাব মুন্সি সাব্বির আহাম্মদ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ফান্দাউক মর্নিং সান কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব নান্টু দেব। -নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো:রিয়াজুর রাশিদ রুবেল, জনাব ফিরুজ আহমেদ,জনাব শিবলী চৌধুরী, জনাব সাজ্জাদ মোর্শেদ সোহান,বকুল চৌধুরী, জনাব শাহআলম,জহিরুল ইসলাম,মাওলানা মোজাম্মেল হক মাসুমীসহ নাসিরনগর উপজেলার সকল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক,পরিচালক,সহ:শিক্ষকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-জনাব মুন্সি সাব্বির আহাম্মদ বলেন-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন সমান হারে শিক্ষাখাতে ভূমিকা পালন করছে।দেশে বিভিন্ন সময়,বিভিন্ন কিছু কু চক্রি মহল কিন্ডারগার্টেন গুলো বন্ধ করতে নানান নীল নকশা প্রণয়ন করেন। কিন্তু আমরা তা হতে দেবনা প্রয়োজনে দাবী আদায়ে আমরা রাজপথে নামবো।


এ সময় আগত বক্তারা কিভাবে কিন্ডারগার্টেন কে নানান ধরনের হুমকির মুখ থেকে রক্ষা করা যায় তার উপর মতপরামর্শ প্রদান করেন।

Tag
আরও খবর