কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় বেকার যুবকদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে রিক্সা বিতরণ

চাঁদপুরের কচুয়ায় বেকার যুবকদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে রিক্সা বিতরণ করা হয়েছে। ০৫ ই জুলাই বুধবার দুপুরে উপজেলার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে মুনতাসীর মামুন-ফাতেমা ট্রাষ্টের অর্থায়নে বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষে গরীব অসহায় ও দিনমজুরদের মাঝে রিক্সা বিতরণ করা হয়। রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সফল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এমপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক একুশে পদক প্রাপ্ত ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, ট্রাষ্টের সদস্য সমাজকর্মী ফাতেমা মামুন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার ২০ জন বেকার যুবকদের মাঝে রিক্সা ও চাবি বিতরণ করেন।

Tag
আরও খবর