কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আমার মনোনয়ন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে.............আলহাজ্ব মোঃ গোলাম হোসেন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনে আমার মনোনয়ন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। পিছনের দিকে তাকানোর আমাদের আর সময় নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। আমি সবাইকে নিয়ে তৃণমূল আওয়ামী লীগে পরিবর্তন ঘটাতে চাই। যে রাজনীতি তৃণমূল আওয়ামী লীগকে সু-সংগঠিত করবে আমি সেই রাজনীতিতে বিশ্বাসী। তিনি শনিবার বিকালে পৌর আওয়ামী লীগ কর্তৃক সাইফুল টাওয়ারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনির প্রধানের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন মিঞা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার,আব্দুল বাতেন সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরীফ আহমেদমিঞা, বীর মুক্তিযোদ্ধ সালাউদ্দিন মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম টগর, সেলিম মিয়া, আমিন উদ্দিন, লিটন মুন্সি, সহসভাপতি এনামুল হক মিন্টু, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শামস মিঠু, যুবলীগ নেতা ওসমান গনি পলাশ, ছাত্রলীগ নেতা সাইফ চৌধুরী রুবেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

Tag
আরও খবর