কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কচুয়ায় প্রকাশ্যে গৃহবধূকে মারধরের মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁদপুরের কচুয়ার আলোচিত সালিশ বৈঠকে গৃহবধূ আকলিমা আক্তারের ওপর প্রকাশ্যে হামলার ঘটনার মামলার  প্রধান আসামী হামলাকারী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট কার্তিক চন্দ্র দাসের আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাড. মো. হেলাল উদ্দিন দৈনিক দেশচিত্রকে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, আকলিমা আক্তারের প্রথম স্বামী আঃ রহিম মজুমদারের মৃত্যুর পর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে গত বুধবার (৯ আগস্ট) কচুয়া উপজেলার সিংআড্ডা গ্রামে পূর্ব শত্রুতার জেরে সালিশ বৈঠকে গৃহবধূ  আকলিমা আক্তারকে প্রকাশ্যে বেধরক মারধর করে তার প্রথম স্বামীর পক্ষের আত্মীয় (ভাসুরের ছেলে) আলমগীর হোসেন। এ ঘটনায় ভুক্তোভোগী ওই নারী কচুয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ ইউপি সদস্যসহ ৪জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

Tag
আরও খবর