কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাঁদপুর জেলায় ৩য় বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন কচুয়ার মিজানুর রহমান


কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, কিশোর গ্যাং দমন, আত্যহত্যার প্রবণতা রোধে সচেতনতামূলক সভা ও চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার রহস্য উদঘাটন আসামী গ্রেফতার করায় ও অন্যান্য কাজে সফলতা অর্জন করায় চাঁদপুর জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার অর্জন করেছেন। মাদক, নাশকতা প্রতিরোধ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি এবং ডাকাতি দমন করে এ পুরষ্কার অর্জন করেন। বৃহস্পতিবার (৩০ মে) চাঁদপুর পুলিশ লাইন্স-এ মাসিক কল্যাণ সভায় জেলার অন্যান্য উপজেলার পুলিশী কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) তাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এর আগে গত ফেব্রুয়ারী ও এপ্রিল মাসে পর পর দুবার ৮ থানার মধ্যে পুলিশী সেবা কার্যক্রম পর্যালোচনা করে তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কৃত করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, হাজীগঞ্জ সার্কেল পঙ্কজ কুমার দে, কচুয়া সার্কেল রিজওয়ান সাঈদ জিকুসহ জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কচুয়া থানার অফিসার ইচনার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, যেকোনো পুরষ্কার ভালো কাজের গতি বাড়ায়। আমাকে এ পুরষ্কারে মনোনীত করায় চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এ অঞ্চলের মানুষের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।
উল্লেখ্য যে, কচুয়া থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ১৯৯৭ সালের ১ জানুয়ারী বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসআই পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি একই পদে রামগতি, চিটাগং, কুমিল্লা ও ডিএমপিতে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন শেষে অফিসার ইনচার্জ (ওসি) পদে দেবীদ্বার, মতলব উত্তর, আখাউড়া ও বরিশাল জেলায় ডিবি পুলিশে দায়িত্ব পালন শেষে কচুয়া থানায় যোগদান করেন। ব্যক্তি জীবনে

Tag
আরও খবর