কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ; চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে কচুয়ার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় চাঁদপুরের কচুয়ায় ৯টি কলেজ থেকে সর্বমোট ২ হাজার ১শ ৮১জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৭শ ৩৮জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১শ ৩৬ জন। পাশের হার ৮০%। প্রতি বছরের ন্যায় এ বছরেও ধারাবাহিকতায় শীর্ষ স্থান ধরে রেখেছে কচুয়ার হাসিমপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। এ কলেজ থেকে এ বছর ১শ ৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহনে শতভাগ পাশসহ জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। এছাড়া ড. মনসুর উদ্দীন মহিলা কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫ম ও চাঁদপুর জেলার প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়া কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৩ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ১২ জন, পাশের হার ৮৬.৮২%। শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৪জন, পাশের হার ৮৩.০৫%। সাচার ডিগ্রি কলেজ ৩৪৯জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৮৩জন, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন, পাশের হার ৮১.০৯%। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ৪১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৬৫জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার ৬৩.৮৬%। নুরুল আজাদ কলেজ ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৬৩ জন, পাশের হার ৮১.৮২%। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৯৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪জন, পাশের হার ৯৯.৩২%। চাঁদপুর এম. এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ৯৬জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ০৩জন, পাশের হার ৯৭.৯২%। নিন্দপুর এম.কে আলমগীর স্কুল এন্ড কলেজ ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১১৫জন, পাশের হার ৪৬.৩৭%।


অন্যদিকে কচুয়ায় আলিম পরীক্ষায় ৪শ’ ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪শ’ ০৯জন কৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে ৫০ জন। যার পাসের হার ৯৬%। এ বছর উপজেলা মাদ্রাসা পর্যায়ে শীর্ষ অবস্থান করছে আশ্রাফপুর ফাজিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ শতভাগ উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৮জন।

Tag
আরও খবর