চাঁদপুরের কচুয়া উপজেলার ০২নং পাথৈর ইউনিয়নের রামদেবপুর গ্রামের নিবাসী প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ও কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহজালাল হাবীব(জালাল বেপারী)'র মমতাময়ী মা দৌলতের নেছা তালুকদার (১১০) বার্ধক্য জনিত কারণে ০৬ ই ডিসেম্বর শনিবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তিনি ১ ছেলে ও ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে চলে গেলেন।
এক শোক বার্তায় প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার পাঠানসহ সকল নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।
৬ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৯ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৯ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৯ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৬৭ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৮১ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে