কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি বক্তব্যকে এডিট করে মিথ্যা অপ-প্রচারের মাধ্যমে গুজব রটানোর ঘটনায় অপ-প্রচারকারীদের শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কচুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো: খায়রুল আবেদীন স্বপন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের ৩১ দফার মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সারাদেশব্যাপী ড. আ ন ম এহছানুল হক মিলন নিরলসভাবে কাজ করছেন। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্রচারণার বক্তব্য ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’ এমন একটি পুরনো বক্তব্যকে এডিট (কাট-সাট) করে বাংলার রাজনীতি নামে একটি আইড থেকে মিথ্যা অপ-প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এহছানুল হক মিলন যখন শিক্ষাক্ষেত্রে দে-বিদেশে সুনাম কুড়াচ্ছেন এমন সময় একটি মহল এমন অপ-প্রচারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ওই আইডি ব্যবহারকারীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে এ ঘটনায় ওই আইডির বিরুদ্ধে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। যার নং-১৫১৯ তারিখ-২৮/০৪/২০২৬ইং।

এসময় কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমম্বয়ক মো: শাহ জালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজ উল্যাহ মাষ্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর নবী সুমন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারী, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর