সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন ঘাতক স্বামী

চাঁদপুরের কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের হাটমুড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম আক্তার পাশ্ববর্তী  কুমিল্লা জেলার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী আলমগীর হোসেন হাটমুড়া গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ১৮ বছর আগে ঘাতক স্বামী আলমগীরের সঙ্গে  পাশ্ববর্তী  কুমিল্লা জেলার তিতাস উপজেলার মুটুকি গ্রামের মো. দ্বীনেস মিয়ার মেয়ে মরিয়ম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। প্রায় দুই বছর ধরে আলমগীর একই বাড়ির চাচাতো ভাই হুমায়ুনের স্ত্রী শাহীন আক্তারের (৩০) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। প্রতিবাদ করলে আলমগীর প্রায় তার স্ত্রী  মরিয়মকে মারধর করতেন।

বৃহস্পতিবার একই ঘটনায়  আলমগীর মরিয়মকে বেধড়ক মারধর করলে তিনি জ্ঞান হারান। পরে সাচারের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ননদ ছায়েরা ও ভাতিজা মামুন জানান, এসব বিষয় নিয়ে আলমগীর এর আগেও কয়েকবার মরিয়মকে মারধর করেছে। এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক স্বামী আলমগীর পলাতক রয়েছেন। তাকে না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরকীয়া প্রেমিকা শাহীনা আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন গৃহবধূর মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag
আরও খবর