কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাঁপাইনবাবগঞ্জে জনসাধারণের বিপুল অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার-৩

 আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপ এর মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং জনসাধারণের বিপুল অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা সহ ০৩ জনকে গ্রেফতার করেছেন র‍্যাব।

সোমবার (১৫ মে) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, এর রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর পৌরসভাধীন উদয়ন মোড় আলাউদ্দীন হোটেল এন্ড রেস্টুরেন্টের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ১।মোঃ বাবলু আক্তারের ছেলে মোঃ আলিউল আজিম (৩৫), (মূলহোতা),সাং-স্বরুপনগর, থানা-চাঁপাইনবাবগঞ্জ, ২।মোঃ রকিবুল ইসলাম তৌফিকের ছেলে মোঃ শামসুদ্দিন (২৫), সাং-পুরাতন প্রসাদপুর, ৩।মোঃ বাবলু আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (২৫), সাং-কলোনী ডাইনপাড়া, সর্ব থানা-গোমস্তাপুর জেলা- চাঁপাইনবাবগঞ্জ -দেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ০৬টি মোবাইল ফোন, ০৮টি সীমকার্ড এবং বিভিন্ন গ্রাহকের আল্টিমা এ্যাপস্ সম্বলিত ২২ টি কার্ড জব্দ করেন। র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যানা গেছে, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার দীর্ঘদিন ধরে প্রতারনার করে আল্টিমা ফার্ম মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ক্রিপ্টো কারেন্সি লেনদেন এবং অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে সাধারণ জনগনের লক্ষ টাকা আত্মসাৎ কারী একটি চক্র র‍্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে, উক্ত মোবাইল অ্যাপ এ এজেন্টের মাধ্যমে নগদ অর্থ দিয়ে (চখস্টট) নামে পয়েন্টে কেনা হয়। যার মাধ্যমে শেয়ার ক্রয়ে দাম বৃদ্ধি সাপেক্ষে লভ্যাংশ প্রদান করা হয়। এছাড়াও একজনের রেফারেন্সে আরেকজনের একাউন্ট খুলেও অতিরিক্ত ডলার আয় করা যায়। এ সকল লোভনীয় অফারের ফাঁদে ফেলে অসংখ্য সাধারণ মানুষের লক্ষ টাকা আত্মসাৎ করে চক্রটি। র‍্যাব আরো জানায়, উল্লেখ্য, বর্তমানে এ ধরনের সাইবার অপরাধ শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতারকরা গ্রামের মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে টার্গেট করছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও খবর





চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি'র বিওপি'র উদ্বোধন

৫৯১ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে