কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হোপ হসপিটাল পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব ড.মু. আনোয়ার হোসেন

কক্সবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান “হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ” এর অফিস পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতিখার মাহমুদ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।


পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, কক্সবাজার ২৫০ শষ্যার সদর হসপিটালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মোমিনুর রহমান, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল বড়ুয়া, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতিখার মাহমুদ, ইউনিভার্সিটি অব নেব্রাস্কার প্রফেসর ওয়ায়েল এলরেইস, হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান, চীফ মেডিকেল অফিসার ডা. নুর ইসলাম, হোপ হসপিটালের সিনিয়র কনসালটেন্ট ডা. নৃন্ময় বিশ্বাস, সিনিয়র ম্যানেজার এ কেএম জহিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা হোপ হসপিটাল মেটারনিটি ও ফিস্টুলা সেন্টারটি ঘুরে দেখান। উল্লেখ্য যে, বিগত ৩০ মে ২০২৩ইং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উক্ত হোপ হসপিটালটি উদ্বোধন করেন।


হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতিখার মাহমুদ হোপ ফাউন্ডেশনের প্রসবজনিত ফিস্টুলা’র সেবা সম্পর্কে সম্মানিত সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে

বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি আরো বলেন, বর্তমানে হোপ ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগ ছাড়াও বরিশাল বিভাগের প্রসবজনিত ফিস্টুলা’র নির্মূলের জন্য কাজ করে যাচ্ছে।


সম্মানিত সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার হোপ হসপিটালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি হোপ মিডওয়াইফারি ইনস্টিটিউটে অধ্যয়নরত ছাত্রী মিডওয়াইফদের সাথেও কথা বলেন। প্রসঙ্গত; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে জাতিসংঘে বাংলাদেশে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরির অঙ্গীকার বাস্তবায়নের জন্য ২০১২ সাল থেকেই হোপ ফাউন্ডেশন দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরি করে যাচ্ছে।


প্রসঙ্গত; কক্সবাজারের কৃতি সন্তান ডাক্তার ইফতিখার মাহমুদ ১৯৯৯ সালে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি অসহায় দরিদ্র মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছে।

Tag