কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এসএসসি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলায় ৭ শিক্ষককে অব্যাহতি।

কুমিল্লার বরুড়ায় এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে  অবহেলার দায়ে বরুড়া এক কেন্দ্র থেকে সাতজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে  বরুড়া উপজেলার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।


অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক হলেন, বরুড়া উপজেলার গালিমপুর টি সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল বাসার, মো. নোমান আহমেদ, এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, আবুল বাসার, রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমান, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খোরশেদা বেগম, রাজামারা আলিম মাদরাসার শিক্ষক জামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা বলেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আসে সাতজন শিক্ষকের বিরুদ্ধে। পরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাদের স্থলে নতুন শিক্ষক নেওয়া হবে। অব্যাহতিপ্রাপ্তরা এ বছর আর এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না।

আরও খবর