কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী চাই। ---রাজী মোহাম্মদ ফখরুল এমপি


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি না হলে এই দেশের কখনো জন্ম হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। তি‌নি কারা নির্যাতিত দেশ প্রেমিক। তি‌নি স্বাধীন দেশ এ‌নে‌ছেন, সেই দেশ‌কে ক‌রে তো‌লে‌ছেন সোনার বাংলা। ইউনেস্কোর শা‌ন্তি পদক জুলিও কুরি অর্জন তারই স্বীকৃ‌তি । বঙ্গবন্ধু স্বপ্নের সেই সোনার বাংলা এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে। সেই লক্ষ্য এবং উন্নয়নকে অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী কে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখলে এই দেশটি হবে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ।


রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা তুলে ধরেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল। 


 উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি একেএম মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, জেলা পরিষদ সদস্য বাবুল হোসেন রাজু, জাফরগঞ্জ মীর আব্দুল গফুর ডিগ্রী কলেজের প্রভাষক সাইফুল ইসলাম শামীম, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার প্রমুখ।এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সুমন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এম কাইয়ুম ভূইয়া। যুবলীগ নেতা আমির হোসেন আমু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ খান সহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও খবর