কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে ভাগিনার হাতে মামী নিহত।

রান্নাকে কেন্দ্র করে

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী ও ভাগিনার বিরুদ্ধে তাছলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধুকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাছলিমা আক্তার মৃত্যুবরণ করেন। তথ্যটি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা। নিহত গৃহবধু তাছলিমা আক্তার উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের আমান উল্যাহর স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাছলিমার সাথে স্বামী আমান উল্লাহর প্রায় সময় ঝগড়া হতো।সোমবার দুপুরে আমান উল্লাহ তাছলিমাকে পছন্দের তরকারি রান্না করতে বলেন। কিন্তু তিনি স্বামীর পছন্দের রান্না না করে ডাল ও আলু বর্তা তৈরী করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও হাতাহতির ঘটনা ঘটে। এসময় আমান উল্লাহর ভাগিনা মোঃ নাসির (২৫) মামার পক্ষ নিয়ে রান্না ঘরে থাকা সিমেন্টের ভাঙ্গা চুলার অংশ দিয়ে মামির মাথায় আঘাত করে। তাছলিমার আত্মচিৎকারে স্থানীয় এগিয়ে এসে উদ্ধার করে স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসাসেবা প্রদান করে বাড়িতে নিয়ে আসে। মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি ঘটলে স্বামী আমান উল্লাহ ও তার ভাতিজা লিমন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তাছলিমাকে মৃত ঘোষনা করেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে হাসপাতাল থেকে কৌশলে স্বামী আমান উল্লাহ পালিয়ে যায়।কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাহাদাৎ হোসেন বলেন, তাছলিমার মাথায় রক্তাক্ত গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধু তাছলিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আরও খবর