কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ

মাদ্রাসার ছাত্র নিখোঁজ

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সপ্তাহের বেশি সময় ধরে মুরাদ হোসেন(১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা মর্জিনা আক্তার বাদী হয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ মাদ্রাসাছাত্র উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মমতাজ মিয়ার নাতি ও পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার বেলঘর ইউনিয়নের কালরা গ্রামের মাসুদ রানার পুত্র। মুরাদ হোসেনের সন্ধান না পেয়ে মা-বাবাসহ আত্মীয় স্বজনের কান্না থামছে না।

জানা গেছে, ঈদুল আযহার ছুটি শেষে গত ৯ জুলাই রোববার সকালে নানার বাড়ি থেকে মুরাদ হোসেনকে পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার উদ্দেশ্যে পাঠায়। কয়েকদিন পর স্বজনরা জানতে পারে মুরাদ হোসেন মাদ্রাসায় যায়নি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে দীর্ঘ দুই সপ্তাহ খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। কোন স্বহৃদয়বান ব্যক্তি মুরাদ হোসেনের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮৬৬৭৯৭০৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে

আরও খবর