কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চান্দিনায় বীরমুক্তিযোদ্ধাদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চান্দিনায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন নৌকা মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।

রবিবার ১লা জানুয়ারি দুপুরে চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের সভা কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত বলেন- মুক্তিযুদ্ধের পর থেকে ২০২১ পর্যন্ত চান্দিনার মুক্তিযোদ্ধাদের কেউ খোঁজ নিতো না। আমি ক্ষমতায় আসার পর সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে সভা করেছি। তাঁদের সংবর্ধনা ও মরণোত্তর সংবর্ধনা দিয়েছি।

তিনি আরও বলেন- মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযোদ্ধার যেমনি সর্বস্ব দিয়ে যুদ্ধ করেছে, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবেন।

সভায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম ভূইয়া।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গল্লাই ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি, শুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাঙালীসহ আরও অনেকে।

আরও খবর