কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুজিবুল হক এমপিকে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ১২ ইউপি চেয়ারম্যান.

মুজিবুল হক এমপিকে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ১২ ইউপি চেয়ারম্যান.

কুমিল্লা চৌদ্দগ্রাম-১১আসনে পঞ্চমবারের মতো নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপিকে ফুলের তৈরি নৌকা ও নৌকার ক্রেষ্ট উপহার দিয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন ১২ ইউপি চেয়ারম্যান।


বৃহস্পতিবার (১১জানুয়ারি বিকেলে মুজিবুল হকের ঢাকার বাসায় চৌদ্দগ্রাম উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান সৌজন্য সাক্ষাত করেন। মুজিবুল হক এমপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে অতীতের ন্যায় ভবিষ্যতেও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান নায়িমুর রহমান মজুমদার মাসুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান একে খোকন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপির সাবেক চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বর্তমান চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, গুণবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া ও আলকরা ইউপি চেয়ারম্যান মাঈন উদ্দিন ভুঁইয়া।


উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে মুজিবুল হক টানা চতুর্থ বার এবং মোট পঞ্চমবার মতো এমপি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিনই মুজিবুল হককে শুভেচ্ছা জানাচ্ছে।

আরও খবর