কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ১১নং চিওড়া ইউনিয়নের পাতড্ডা এলাকায় (১৯জানুয়ারি) রাত ১০.৩৫ মিনিটে কালিকসার মাদ্রাসা রাস্তার মাথায় ঢাকামুখী মহাসড়কের উপর ১ টি প্রাইভেটকার তল্লাশি করে ২৫ কেজি গাঁজাসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম। এসআই(নিঃ)মোঃ জাহিদ হোসেন রায়হান সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযানটি পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিরা হল, মোঃ কামরুজ্জামান ওরফে রবিন (৪১), মোঃ শিপন হোসেন(২৭) ও মোঃ মাছুদ (৩৫)।বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
১ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
১৭ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে