কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে শুভপুর ইউপি সচিব আবদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

চৌদ্দগ্রামে শুভপুর ইউপি সচিব আবদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

 কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের সচিব আবদুল কাদেরের বিরুদ্ধে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা অভিযোগ করেন, শুভপুর ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদারের প্রশ্রয়ে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন অংকের টাকা গ্রহণ করতো সচিব আবদুল কাদের। জন্মনিবন্ধনে বয়স সংশোধনে প্রতি বছর ১ হাজার টাকা হিসেবে আদায় করতো। এক্ষেত্রে ৬ বছরের জন্য ৬ হাজার টাকা এবং অফিস খরচের জন্য আরও ২ হাজারসহ মোট ৮ হাজার টাকা আদায় করেছে। এছাড়াও ওয়ারিশ সনদের জন্য ১০০০ টাকা, চারিত্রিক সনদের জন্য ১০০০ টাকা হারে গ্রহণ করতো। সেবা গ্রহীতারা নাগরিক সনদের জন্য ইউপি কার্যালয়ে গেলে চৌকিদারি ট্যাক্স রশিদ, জন্ম নিবন্ধন সনদ, পিতার আইডি কার্ড, মাতার আইডি কার্ড লাগবে বলে বিভিন্নভাবে হয়রানি করতো। পরবর্তীতে ১’শ-২’শ টাকা বাড়তি দিলেই নাগরিক সনদ সহজে দিতেন সচিব আবদুল কাদের। সম্প্রতি ওই ইউনিয়নের বৈষম্যবিরোধী নাগরিক সমাজের উদ্যোগে চেয়ারম্যান খলিলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সে সময় নাগরিকরা সাংবাদিকদের নিকট সচিব আবদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম অভিযোগ করেন।

আরও খবর