কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ.

চৌদ্দগ্রামে দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেনের উদ্যোগে ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ.


 কুমিল্লা চৌদ্দগ্রাম কনকাপৈত ইউনিয়নের ডাকাতিয়া নদীতে জমাটবাঁধা কচুরিপানা, বিভিন্ন তরুলতা সহ আগাছা ও বর্জ্য অপসারণ কর্মসূচি  উন্নয়ন ফোরামের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। এ কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে বলে জানা গেছে।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা স্টীল ব্রীজ সংলগ্ন এলাকায় এ উপলক্ষে আয়োজিত কাজের নেতৃত্ব দেন কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার।

সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম ওপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর দুই পাড় অবৈধভাবে দখল ও ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব দখলে এগিয়ে রয়েছে এলাকার প্রভাবশালীরা। বিভিন্ন স্থানে কল-কারখানার দূষিত বর্জ্য, জমাটবাঁধা কচুরিপানা ও আবর্জনা ফেলে বিষাক্ত করে তুলেছে নদীটিকে। এছাড়া যুগ যুগ ধরে খনন না করায় পলি জমে ভরাট হয়ে নদীটি নাব্য হারিয়ে ফেলেছে। সামান্য বৃষ্টি হলে নদীর পাশে অবস্থিত ফসলী জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যার পানি নিষ্কাশন হতে না পারার বন্যা দীর্ঘস্থায়ী হয়। এতে করে চৌদ্দগ্রামের প্রায় ৫০০ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়। নদীটিকে বাঁচাতে এ সেচ্ছাসেবী সংগঠন উদ্যোগ গ্রহন করে।

কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার বলেন, কনকাপৈত ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ইউনিয়ন বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্য ডাকাতিয়া নদীর বর্জ্য অপসারণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ মরকটা স্টীল ব্রীজ এলাকা থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। সম্পূর্ণ বর্জ্য অপসারণ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ডাকাতিয়ার বিভিন্ন স্থানে যেভাবে দীর্ঘদিন ধরে বর্জ্য জমাট বেঁধে রয়েছে, এগুলো অপসারণ করতে কমপক্ষে একসপ্তাহ সময় লাগবে। উন্নয়ন ফোরামের প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করছে এ কর্মসূচিতে। অপরিকল্পিত নগরায়ন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, খাল ও নদীর অবৈধ দখলের ফলে পরিবেশ দূষণ সহ বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়। ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, নদীমাতৃক এ দেশে খাল ও নদীর গুরুত্ব কী? আশা করছি, ডাকাতিয়ার এ বর্জ্যগুলো অপসারিত হলে ডাকাতিয়া নদীর স্বাভাবিক পানি প্রবাহ চালুর পাশাপাশি ইউনিয়নে সাতাশটি গ্রাম সহ আশেপাশের এলাকার বিভিন্ন গ্রামের কৃষক সমাজ বেশ উপকৃত হবে। কনকাপৈত ইউনিয়নকে একটি কৃষি বান্ধব মডেল ইউনিয়নে রূপান্তরে কনকাপৈত উন্নয়ন ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি ভবিষ্যতেও ইউনিয়নের সামগ্রীক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-০১) মীর হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: নাছির উদ্দিন মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মো: আহসান উল্লাহ বেপারী, মো. রেজাউল করিম মোল্লা, ডা. জহিরুল ইসলাম মজুমদার, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, যুবনেতা মো: শাহআলম মজুমদার, প্রবাসী মো: ইমাম হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মো: মনির হোসেন, মাওলানা রুহুল আমিন, যুবনেতা ফুয়াদ ইবনে মোস্তফা, নুরুল আলম, মো: ফারহান, হোসাইন মামুন, কাজী আরিফ হোসেন, আরাফাত, ইমন প্রমুখ।

আরও খবর