নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

চৌদ্দগ্রামে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে মানবিক সংগঠন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা, জোহরা মতিন ফাউন্ডেশন ও দেলোয়ার হোসেন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মনোনীত ৭ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন পেয়ে সুবিধাভোগি পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে ইনার হুইল সহ উদ্যোগি সংগঠনগুলোর নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর প্রেসিডেন্ট, বিশিষ্ট নারী নেত্রী আফরোজা কবির। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব মো: এমরান হোসেন বাপ্পির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর ফার্স্ট প্রেসিডেন্ট আতিকা খাতুন, এডিটর এবং দেলোয়ার হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ভিকারুন্নেছা হোসেন, ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা এর চার্টার মেম্বার আদিনা রহমান, অফিস করেসপন্ডেন্ট পাপড়ী রহমান, সদস্য তাসনিম ফেরদৌস, চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: রুহুল আমিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নকুল চন্দ্র সাহা, সাংবাদিক মো: আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আবুল বাশার রানা, বেলাল হোসাইন, মনোয়ার হোসেন, গোলাম রসুল। অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও চৌদ্দগ্রামে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহা. ফখরুদ্দীন ইমন, মো: শাহীন আলম, সাংবাদিক মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, মো: খোরশেদ আলম, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ সহ সুবিধাভোগি পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও খবর