কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রাম কালিকাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত.

চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার আমীর এ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। শনিবার বিকেলে খাদিজা হোটেল ইন রেস্টুরেন্টের হল রুমে কালিকাপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মু. ফরিদুজ্জামানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারী মাও আব্দুর রহিম, ইউনিয়ন আমীর মাও আবুল হাশেম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাও মহসিন কবির, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী মকবুল আহমদ, সাবেক জিএস খলিলুর রহমান মজুমদার, চিওড়া আজগরিয়া ফাযির ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলেমান সিদ্দিকি, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী শরিফ বিন করিম, ইসলামী ছাত্রশিবিরের সদস্য মহি উদ্দিন, ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি আরিফুর রহমান, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ চৌধুরী, যুব বিভাগের প্রচার সম্পাদক সালমান ভুইয়া। যুব সমাবেশে কোরআনের শিক্ষা পেশ করেন মাও আবুল হাশেম মোল্লা, মুফতি মামুন হোসাইন হাবিবি।যুব সমাবেশে আমন্ত্রিত মেহমান হিসেবে কালিকাপুর ইউনিয়ন জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও খবর