কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪

চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৪

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রথমে পৌর এলাকার চান্দিশকরা গ্রামের নিজ বাড়ি থেকে চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মফিজুর রহমানকে স্থানীয় খিরনশাল বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পৌর এলাকার লক্ষীপুর গ্রামের যুবলীগকর্মী আক্তার হোসেন ও ঘোলপাশা ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক মরণকে বাঁকা বটতলা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘আইনগত পদক্ষেপ শেষে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।’

আরও খবর