কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুর রশীদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, বিজিবির বালুজুরী বিওপির কমান্ডার মোঃ মোর্শেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মামুনুর রশীদ মজুমদার প্রমুখ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকিয়া সরোয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, সিংরাইশ মহিলা মাদরাসার অধ্যক্ষ মোখলেছুর রহমান নোমান, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওঃ আহসান উল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, কার্যকরি সদস্য আনিছুর রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের আরাফাত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা, অবৈধ দখলদার উচ্ছেদ, সন্ত্রাস, নাশকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। সভায় জুন মাসে বিশেষ কর্ম সম্পাদনের স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাতিসা ইউপির প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
আরও খবর