কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চট্টগ্রামে গাঁজাসহ আটক চৌদ্দগ্রামের স্বেচ্ছাসেবকদলের নেতাকে আজীবনের জন্য বহিঃস্কার.

চট্টগ্রামে গাঁজাসহ আটক হওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোঃ জাফর আহমেদ বহিঃস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার বিকেলে দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিঃস্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খাঁন। বহিঃস্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিঃস্কার করা হয়েছে। তাকে দলের যে কোন সভা, সমাবেশসহ সকল কর্মকান্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন এবং কোন ব্যক্তির সংগঠন বিরোধী অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বহন করবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জাফর আহমেদকে আটক করেছে র‌্যাব। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর