কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসায় নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার আলিম শিক্ষা বর্ষের নবীণ বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ানে এ সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা গোমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গোপালনগর মাদ্রাসার আজীবন দাতা সদস্য ডাঃ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় নবীণ বরণ ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামাল হোসেন। প্রধান অতিথি জামাল হোসেন বলেন, একজন মা একটি জাতি গঠনের মুলকারিগর। একজন মাই পারে তার সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে। আজ যারা মহিলা শিক্ষার্থী আগামীতে তারাই একজন সুশিক্ষিত মায়ের স্থানে উপনীত হবে। তারা যত সুশিক্ষিত হবে তাদের সন্তানরাও শিক্ষিত হবে। তিনি আরো বলেন, বর্তমানে আমাদের মুল লক্ষ শিক্ষা ব্যবস্থা উন্নতি করণ। যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত উন্নত হবে।সুতরাং সকল নাগরিককে শিক্ষার আওতায় এনে শিক্ষারহার বৃদ্ধি করতে হবে। আর সে ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বোচ্চ পাশে থাকবে। নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপাল নগর মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাহবুবুল হক ও উপ-অধ্যক্ষ মাওলানা মোঃ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে.এম. মীর হোসেন, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোস্তফা নুরুজ্জামান খোকন, ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, মাদ্রাসার আজীবন দাতা সদস্য অহিদ উল্লায় মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪নং শ্রীপুর ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল হাকিম, গোপালনগর আলীম মহিলা মাদ্রাসার বাংলা প্রভাষক জোবায়দা আক্তার, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম, মাদ্রাসার দাতা সদস্য অহিদ উল্লাহ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, মুক্তিযোদ্ধা আলী আশ্রাফ।
আরও খবর