নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলার প্রশাসন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ উপজেলার প্রবাসীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরুল আমিন। চৌদ্দগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল করিমের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণ ও যুবকরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, বিদেশগামী অধিকাংশ তরুণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে এনআইডি কার্ড, পাসপোর্ট, মেডিকেল, ভিসা ও বিমান টিকিট সংক্রান্ত নানান জটিলতা তাদের ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে দ্বিগুন হারে। অনেক ক্ষেত্রে বৈধভাবে বিদেশে যাওয়ার পরও সংশ্লিষ্ট দেশের দূতাবাস কর্মকর্তাদের অসহযোগিতার কারণে প্রবাসীরা চরম দুর্ভোগে পড়ছেন অভিবাসীরা। দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা। বিদেশগামী ও বিদেশ ফেরত তরুণরা এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আরও খবর