লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চৌদ্দগ্রাম বিরোধীদলীয় উপনেতা ডা. তাহেরের আগমন উপলক্ষে জামায়াতের প্রস্তুতি

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপির কুমিল্লার চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা জামায়াতের অভ্যর্থনা বিভাগ। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান। উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমেদের সঞ্চালনায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৩১ মে রোববার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের গণসংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা জামায়াত। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ তাহের ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় সাবেক সভাপতি মু. জাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমির মোঃ মাহফুজুর রহমান।
আরও খবর