কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সড়ক দুর্ঘটনার কবলে ব্যাচেলর পয়েন্টের নির্মাতা অমি, ছিলেন পলাশও

শুটিংয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমির গাড়ি। এসময় তার গাড়িতে ছিলেন অভিনেতা পলাশ ও তার শুটিং ইউনিটের সদস্যরা। 


বৃহস্পতিবার (৮ জুন) সকালের দিকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার হাইওয়েতে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্মাতা নিজেই।অমি জানান, ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।


দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও এই নির্মাতাসহ অভিনেতা পলাশ ও বাকি সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।ঘটনা সম্পর্কে জানিয়ে এই নির্মাতা বলেন, আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে ওপর পাশ থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। গাড়িতে জিয়াউল হক পলাশ, আমিসহ আরো কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কেউই আহত বা কারো কোনো কিছু হয়নি। আমরা সবাই ঠিক আছি।টিমের সবাই অক্ষত আছেন জানিয়ে অমি বলেন, গাড়িটার কিছু ক্ষতি হয়েছে। এক পাশে একদম ভচকে গিয়েছে। আমরা ঠিক আছি, এখন শুটিং করছি।

আরও খবর