কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‘আমাদের মনোবল ভাঙতে পারবে না’

দুদিনের ইসরাইলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবির। সবকিছু হারিয়ে হাহাকার বাসিন্দাদের। তবে কঠিন এ পরিস্থিতিতেও ভেঙে পরেননি সেখানকার উদ্বাস্তুরা। ইসরাইলকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে জানান দিয়েছেন, ‘তারা আমাদের মনোবল ভাঙতে পারবে না এবং আমাদের ভয় দেখাতেও অক্ষম।’বুধবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দা আনাম আওয়াদ (৪৮)।

আকস্মিক হামলায় জেনিন পশ্চিম তীরে বাড়িঘর, রাস্তাঘাট, গাড়িসহ স্থানীয় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ৬৫ বছর বয়সী জেনিন বাসিন্দা ওয়ালেদ মনসুর বলেন, ‘তারা (ইসরাইলরা) আমাদের বাড়ি এসেছিল। আমাদের দরজা উড়িয়ে দিয়েছে। তাদের কুকুরকেও আমার দিকে লেলিয়ে দিয়েছে। সেটি আমার বুকে উঠে আমাকে আক্রমণ করেছে।’

ইসরাইলি হামলার স্বীকার আরেক জেনিন বাসিন্দা মোহাম্মদ তালেব (৩৯) জানান, ‘তাদের মিসাইল আমার গাড়ি উড়িয়ে দিয়েছে। আমি প্রতিদিন কাজে যেতে এই গাড়ি ব্যবহার করতাম। আমরা এ ধ্বংস আশা করিনি। তাদের লক্ষ্য হলো শুধু ধ্বংস এবং ধ্বংস করা।’

৪৬ বছর বয়সী আয়মান সাদী বলেন, ‘তারা ব্যাখ্যা দিয়েছিলেন তারা সন্ত্রাসবাদীদের দমনে এসেছিলেন কিন্তু তার পরিবর্তে তারা জনগণকে শাস্তি দিয়ে গেছেন।’ 

Tag
আরও খবর