৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে সূচি প্রকাশিত হয়েছে। এবার বিশ্বকাপের প্রোমোও প্রকাশ করা হলো।
বিশ্বকাপের প্রোমোটি করা হয়েছে ২ মিনিট ১৩ সেকেন্ডের। সেই ভিডিওতে অতীতের বিশ্বকাপের বিশেষ মুহূর্তের কিছু ভিডিও ক্লিপের অংশ তুলে ধরা হয়েছে। সবশেষ বিশ্বকাপে পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদির আগুনঝরা বোলিংয়ের অংশও তুলে ধরা হয়েছে।
বিশ্বকাপের প্রোমোর শেষ অংশে ট্রফির পাশেই দেখা যায় ভারতের বলিউড সুপারস্টার শাহরুখ খানকে। তিনি বিশ্বকাপের প্রোমোতে নিজের ভয়েস দিয়েছেন।
বলিউড তারকা ভিডিওর শেষে বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে বলেন, ইতিহাস তৈরি করা এবং ইতিহাস হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য কেবল এক দিনের। ওই দিনটায় গর্বে বুক ফুলে উঠবে।
১১ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে