কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রেমিকের বিসিএস লিখিতের প্রক্সি দিতে গিয়ে প্রেমিকা আটক

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষায় প্রেমিকের প্রক্সি দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম প্রিয়তি জান্নাত। তিনি চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। 

বুধবার নগরীর খুলশী থানাধীন ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, পরীক্ষায় দায়িত্ব পালন করা পরিদর্শক হাজিরা শিটে সই নেওয়ার সময় ওই মেয়ে ছেলের নামে স্বাক্ষর করে। পরিদর্শক পর বিষয়টি ভালো করে পরীক্ষা করে দেখেন ওই ছাত্রী একজন ছেলের হয়ে প্রক্সি দিতে এসেছেন। আটক ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি কর্ম কমিশন আইন ২০২৩-এর (১০) ধারা অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, যে ছেলের পরীক্ষা দিতে এসেছেন তার সঙ্গে ওই মেয়েটির ব্যক্তিগত সম্পর্ক আছে বলে জেনেছি। এর বেশি আর কিছু বলেনি। ওই ছেলের পরিচয় এখনো জানতে পারিনি।

Tag
আরও খবর