কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈদুল ফিতরে হেদায়েত তুর্কীর ১২ নাটক আসছে

হেদায়েত তুর্কী


বর্তমান সময়ের ছোট পর্দার ব্যাস্ত অভিনেতা হেদায়েত তুর্কী নিয়মিত প্রচারিত ধারাবাহিক নাটকের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে ১২ টি নাটকের শুটিং ইতোমধ্যে শেষ করেছেন। নাটকগুলো হলো আজিম খানের পরিচালনায় সাত পর্বের নাটক বিয়ে আর হলো না,,একঘন্টার নাটকগুলো আজিম খানের নিঃস্ব বড় ভাই, আপন ইভানের চিটারী বিয়ে, সঞ্জীব দাসের ডামি শশুর, সাইফুল ইসলামের অভাবের সংসার, সুমন সানির জামাই আদর, এস এম আইয়ুব আলী খানের শালার জ্বালা, সরি মা, জেসমিন রফিকের কর্পোরেট চোর, হালিম মজুমদার শিমুলের লাভ এন্ট্রি, জাফর আল মামুনের ফাইসা গেছি। কমেডি এবং সিরিয়াস দুই ধরনের নাটকগুলোতে তাঁর সহশিল্পী ছিলেন আজিজুল হাকিম, পীরজাদা হারুন আর রশিদ, মাসুম বাশার, দুলারী খান, সঞ্জয় রাজ, প্রিয়াঙ্কা জামান, তামান্না আজমিরী, পারসিয়া জান্নাত, ইমতু রাতিশ সাহিল মাহমুদ, রিপন গাজী, আসফিয়া ববিতা, রিংকু শেখ, দ্বীপান্বিতা রায়, শরীফুল, মিজান চৌধুরী, নাসির উদ্দীন সনি, মিশকাত, রফিক মিন্টু, সেঁজুতি খন্দকার, বিটলু শামীম, রাবেয়া বর্ষা, মীম, হুমায়ুন কাবেরি, উত্তম অধিকারী, নুপুর, সানজিদা রিন্টু সহ অনেকে। হাসান জাহাঙ্গীরের ধারাবাহিক ফ্যামেলি ডিসটেন্স, আদিত্য জনির ধারাবাহিক হালের হাওয়া, মঈন খান রুপির ধারাবাহিক প্রবাস পল্লী দিয়ে নজর কাড়া হেদায়েত তুর্কীর শুটিংকৃত দুটি ধারাবাহিক সোহেল রানার ব্যাচেলার পার্ক এবং আয়মান রাকিবের মেন্টাল কলোনি ঈদের পর প্রচার শুরু হবে। অভিনেতা হেদায়েত তুর্কী ইতোমধ্যে তিন শতাধিক নাটক, এগারটি সিনেমা, পাঁচটি ওয়েব সিরিজে অভিনয় এবং চৌদ্দটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসাবে দায়িত পালনের  পাশাপাশি নিয়মিত নাটক রচনা ও পরিচালনা করে আসছেন। ঈদের পর তাঁর পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক মেড ইন মাগুরা এর শুটিং শুরু হবে। ঈদের আগে তাঁর আরো কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের শুটিং রয়েছে যা আসন্ন ঈদে প্রচারিত হবে।

আরও খবর