তাঁরা সবাই আজ মারা গেছে-
তাঁরা হাত বদল হতে হতে মাটির ব্যাংকে রিজার্ভ
ঢুকে আছে অচল এক টাকা কয়েনের মতো।
তাঁরা আজ শক্ত মসনদে চোখে কালো চশমা পরা-
তাঁরা রক্ত দেখে না, অশ্রু দেখে না
দেখে না সহোদর স্বজনহারা বেদনা,
প্রতিবেশি কিংবা মুসাফির দেখে না তাঁরা
দেখে না বিবেক কিংবা শেরে খোদার ইতিহাস।
তাঁরা সবাই আজ মারা গেছে-
পবিত্র দিক, পবিত্র মাটিতে ড্রোন-মিসাইল খেলা
গাজা আজ নির্বাক শহর, নিরপরাধ উম্মতশূণ্য
এঁরা আজ তোমাদের থেকে মুক্ত, লুফে নিয়েছে আদন।
তাঁরা সবাই আজ মারা গেছে-
নিজের কাফন দাফন আজ কিংবা আগামীকাল
হবে- হয়তো হবে না ফিলিস্তিনিদের মত।
১১ দিন ৫ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
১১ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে