কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধামরাইয়ের সাবেক আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যান সহ আটক ৫

সাভারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ধামরাইয়ের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় পাসপোর্ট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, নবযুগ কলেজ ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান ও যুবলীগ নেতা আহাদ নুর সেনা সূত্র দেশচিত্রকে জানায় সোমবার (৬অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাভার সেনানিবাস সংলগ্ন নবীনগর ডিওএইচএস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর টহল দল। অভিযানে নবীনগরের একটি স্থাপনা থেকে মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে আটক করা হয়। অভিযান চলাকালে উদ্ধার করা হয় সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, একটি ভারতীয় পাসপোর্ট, ও নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা। পরে আটক ব্যক্তিদের ধামরাই থানায় হস্তান্তর করা হয়। সেনা সূত্র আরও জানায়, আটক পাঁচজনই ৫ আগস্ট ছাত্রজনতা হ-ত্যা মামলার আসামি।

Tag
আরও খবর