বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির উপর হামলা

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর বেলা রাজধানীর মিরপুর বাঙলা কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীদের মধতে হাতাহাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুপুর ২ টার দিকে এ সংঘর্ষে জড়ায় দু'পক্ষ। 

তবে এ সময় সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির ঘটনাস্থলের নিউজ সংগ্রহকালে হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। 

অভিযোগ তোলা হয়, ভিডিও ধারণের সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া তার ওপর হামলা চালান। হামলার সময় সাইফুল ইসলাম সাব্বিরের মাথায় আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন। একই সময়ে ঘটনাস্থলে সাংবাদিক সমিতির অনান্য সদস্যরাও ছিলেন, ফলে তাদের সাথেও হাতাহাতির সৃষ্টি হয়। এছাড়াও আরো কিছু শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা যায়। 

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য বলেন, “আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছিলাম। সাংবাদিকের ওপর এ ধরনের হামলা দুঃখজনক ও নিন্দনীয়।” পরবর্তীতে বাকসাস এ ঘটনার নিন্দা জানান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন৷

আরও খবর