নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

ইপিজেডে বকেয়া পাওনার দাবিতে শ্রমিক বিক্ষোভ: জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে

মো: ওমর ফারুখ (নাদিম) - রিপোর্টার

প্রকাশের সময়: 11-11-2025 01:48:30 pm



ঢাকার আশুলিয়া অঞ্চলের ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ডিইপিজেড) পুরাতন জোনে বকেয়া পাওনা পরিশোধ ও হঠাৎ কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।


মঙ্গলবার সকালে কয়েক শত শ্রমিক ডিইপিজেড পুরাতন জোনের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তারা অভিযোগ করেন, ডিইপিজেডে বিদেশী মালিকানাধীন চারটি পোশাক কারখানা গত ২৩ অক্টোবর হঠাৎ করে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এতে কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। পাশাপাশি তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি বলেও অভিযোগ করেন শ্রমিকরা।


শ্রমিকরা জানান, “হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কোথায় যাবো? সংসার চলবে কীভাবে? বকেয়া টাকাগুলো না দিলে আমরা রাস্তায় বসে যাবো।”


বিক্ষোভের সময় খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার করা হয়। এতে কিছু শ্রমিক ছত্রভঙ্গ হয়ে আশেপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। তবে বড় ধরনের সংঘর্ষ বা হতাহতের ঘটনা ঘটেনি।


ডিইপিজেড কর্তৃপক্ষ জানায়, বিদেশী মালিকানাধীন ওই প্রতিষ্ঠানগুলোর কারখানা বন্ধ থাকায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্তৃপক্ষের ভাষ্য:

“যদি সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধে ব্যর্থ হয়, তাহলে ডিইপিজেড কর্তৃপক্ষ বিধি অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিত করবে।”


শ্রমিক নেতারা দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ ও বন্ধ কারখানা পুনরায় চালু করার দাবি জানিয়েছেন। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


ঘটনার কারণে ডিইপিজেড এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বাধা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag
আরও খবর