সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

সাভারে প্রতিবন্ধীদের সেতুতে অবাধ যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

মো: ওমর ফারুখ (নাদিম) - রিপোর্টার

প্রকাশের সময়: 25-01-2026 11:28:41 pm



প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসচ্ছল ব্যক্তিদের নিরাপদ সড়ক পারাপারের জন্য নির্মিত পদচারী সেতুতে এখন নির্বিঘ্নে চলছে মোটরসাইকেল। সাভারের শিমুলতলা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের ওপর নির্মিত প্রতিবন্ধীবান্ধব ওই সেতুতে এমন দৃশ্য প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে।

সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) কর্তৃক নির্মিত সেতুটিতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ র‍্যাম্প ব্যবস্থা রাখা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং তাঁদের স্বজনরা সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-তে যাতায়াতের সময় নিয়মিত এই সেতু ব্যবহার করেন।

তবে বর্তমানে সেতুর র‍্যাম্প সুবিধাকে কাজে লাগিয়ে এক শ্রেণির মানুষ মোটরসাইকেল ও বাইসাইকেল নিয়ে সেতু পার হচ্ছেন। এতে হুইলচেয়ার ব্যবহারকারী রোগী ও তাঁদের সহায়তাকারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছেন। অনেক সময় দ্রুতগতির মোটরসাইকেলের কারণে সেতুর ওপরেই থমকে যেতে হয় রোগীদের।

প্রতিবন্ধীদের চলাচলের জন্য নির্ধারিত পথে মোটরসাইকেল নিয়ে কেন চলাচল করা হচ্ছে—এমন প্রশ্নে কিছু আরোহী ভুল স্বীকার করলেও অধিকাংশই সময় বাঁচানোসহ নানা অজুহাত তুলে ধরেন।

এ বিষয়ে সিআরপির নির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, “জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা লিফলেট বিতরণ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।” তিনি বলেন, “এই সেতুটি প্রতিবন্ধীদের জন্য। এটি রক্ষা করতে জনসচেতনতার পাশাপাশি পুলিশ প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি।”

স্থানীয় সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও আইনগত ব্যবস্থা না থাকলে প্রতিবন্ধীবান্ধব এই সেতু তার উদ্দেশ্য হারাবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন অসহায় রোগীরা।

Tag
আরও খবর